ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬ | ই-পেপার

ঐক্যবদ্ধ ফেনী’র আয়োজনে “তারুণ্যের ভাবনায় সংস্কার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭০ বার পড়া হয়েছে

আজমির হোসেন,ফেনী: বুধবার ৪ ফেব্রুয়ারী ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ঐক্যবদ্ধ ফেনী’র আয়োজনে “তারুণ্যের ভাবনায় সংস্কার” শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য মনোনিত ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু,বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইঁয়া।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার সহ আমন্ত্রিত অতিথিরা।

এসময়ে মজিবুর রহমান মঞ্জু বলেন,আমরা চাই দুর্নীতিমুক্ত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক, যাকে ভোট দিলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে,সঠিক বন্টন হবে তাদেরকেই সুযোগ দিবেন। বিবেচনা করবেন জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফেনীর তারুণ্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন,সবাই তো কাজ করবে না,করতে পারবেও না। যারা কাজ করবে তাদেরকে দায়িত্ব দিলে কাঙ্খিত সেবা পাবেন।রাষ্ট্রের পর্যাপ্ত ব্যবস্থা আছে,যার ঘর নেই তার জন্য রাষ্ট্র থেকে ঘরের ব্যবস্থা করা হয়,যার খাবার নেই তার জন্য রেশন ও বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়।এরপরও অভাব দূর হয় না কেন? দূর হয় না মূলত দূর্নীতির কারণে।

এতে ফেনী জেলার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ ফেনী’র আয়োজনে “তারুণ্যের ভাবনায় সংস্কার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আপডেট সময়ঃ ১০:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬