সর্বশেষঃ
কালুখালীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে যৌথ টহল।
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৩ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:১৫ অবধি কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালার দায়িত্বে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ এর নেতৃত্বে কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর ইউনিয়ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবিসহ যৌথ টহল পরিচালনা করা হয়।
এ সময় অত্র ইউনিয়নসমূহে উপস্থিত জনগণকে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং প্রার্থীর সমর্থকদেরকে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে সচেতন করা হয়।
ট্যাগস :
























