ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৫৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসনের এই প্রার্থী। আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান। হাইকোর্টের আজকের এই আদেশের ফলে মোবাশ্বের আলমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ

আপডেট সময়ঃ ০২:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬