ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

গণভোটের পক্ষ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভাকক্ষে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, তাহলে আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। হ্যাঁ ভোট দিতে হবে।”

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

উপদেষ্টা আদিলুর রহমান খান সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি এই গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় তিনি স্বৈরাচার যেন আর কখনও ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা শেষে উপদেষ্টা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়-ই পাড়া এলাকায় পাহাড়ী নারী-পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগ দেন। পরে এডিবির অর্থায়নে বান্দরবানে জেলা শহরের কালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোটের পক্ষ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

আপডেট সময়ঃ ০৪:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬