ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ | ই-পেপার

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৫:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার এ সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময়ঃ ০৫:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬