ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই: তারেক রহমান
- আপডেট সময়ঃ ০৫:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে
চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে যেকোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন।
তারেক রহমান বলেন, “যেই মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। সেই জন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমের ওপরে।”
তিনি বলেন, “আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই একমাত্র আমাদের কাজে সফল হবো।”
‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করবো, সেই ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে দিতে চাই’-উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
পাশাপাশি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও এসময় জানান বিএনপি চেয়ারম্যান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।



















