ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬ | ই-পেপার

বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এই কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নির্ধারিত নম্বর ‘১৬৫৪৩’।

দেশের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করা যাবে। অপারেটররা কল গ্রহণ করে অভিযোগ ও তথ্য লিপিবদ্ধ করবেন এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন।

এই কল সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের যেকোনো নির্বাচনী সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে জানানো সম্ভব হবে, যা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

আপডেট সময়ঃ ০৫:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬