স্বেচ্ছাশ্রমে ফেনী শহরের বিএনপির নির্বাচনী ব্যানার অপসারণে যুবদলের উদ্যোগ
- আপডেট সময়ঃ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১১ বার পড়া হয়েছে

আজমির মিশু,ফেনী প্রতিনিধি: শহরের সৌন্দর্য রক্ষায় স্বেচ্ছাশ্রমে বিএনপির নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণের দায়িত্ব নিয়েছে ফেনী জেলা যুবদল।
রবিবার সন্ধ্যায় শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ঝুলে থাকা ব্যানার-ফেস্টুনে নগরীর নান্দনিকতা ক্ষুণ্ন হয়েছে। এ কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী নিজ দলের সব নির্বাচনী ব্যানার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বেলাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমেদ মজুমদারসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা জানান, শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
























