আইসিসির আমন্ত্রণে সাড়া দেবেন না আমিনুল
- আপডেট সময়ঃ ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
আইসিসির আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েও কলম্বো যাচ্ছেন না আমিনুল ইসলাম বুলবুল। ফলে শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বসে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ উপভোগ করা হচ্ছে না বিসিবি সভাপতির।
বিষয়টি একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন তিনি নিজেই। আমিনুল ইসলাম বুলবুল জানান, আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ দল টুর্নামেন্টে না থাকায় এই ম্যাচ দেখতে সরাসরি উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিসিবি সভাপতির। কূটনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির সঙ্গে আলোচনায় একটি গ্রহণযোগ্য সমাধানসূত্র বের করেন। যার ফলে জটিলতা কাটিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হয়।
আইসিসির পক্ষ থেকে শুধু বিসিবি সভাপতি নন, উপমহাদেশের অন্যান্য বোর্ড প্রধানদেরও কলম্বোর গ্যালারিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল।
তবে কুয়েতে অনুষ্ঠিত এশিংয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভা শেষে দেশে ফেরার পূর্বনির্ধারিত সূচির কারণেও সফরটি বাতিল করেন আমিনুল।
কুয়েত থেকে আজ রাতেই তার ফ্লাইট ধরার কথা ছিল। সেই হিসেবে আজ শনিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
























