ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬ | ই-পেপার

একযোগে ৫ জেলার ডিসি প্রত্যাহার! জরুরি প্রজ্ঞাপন জারি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঢাকা: দেশের ৫ জেলার ডিসি (জেলা প্রশাসক) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রত্যাহার করা ডিসিরা হলেন- হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।

তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একযোগে ৫ জেলার ডিসি প্রত্যাহার! জরুরি প্রজ্ঞাপন জারি

আপডেট সময়ঃ ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬