ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি এই এলাকারই সন্তান। আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়ে-শাদি এই এলাকাতেই হয়েছে। এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরুব্বি এই এলাকার মায়েদের কাছে, ভাইদের কাছে, বোনেদের কাছে ধানের শীষে ভোট চাইছি। ধানের শীষকে বিজয়ী করার জন্য এলাকার ভাই-বোন, মুরুব্বিদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী আপনাদের এই এলাকা থেকে। আমি এই এলাকারই সন্তান। আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়ে-শাদি এই এলাকাতেই হয়েছে। এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরুব্বি এই এলাকার মায়েদের কাছে, ভাইদের কাছে, বোনেদের কাছে ধানের শীষে ভোট চাইছি। ধানের শীষকে বিজয়ী করার জন্য এলাকার ভাই-বোন, মুরুব্বিদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তারেক রহমান বলেন, আমরা সমগ্র দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে হাঁটতে পারবেন। এই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। ব্যবসা বাণিজ্য চাকরি-বাকরি করতে পারবে।

তিনি বলেন, এই অঞ্চলে খেলার মাঠ নেই। আমরা সরকার গঠন করতে পারলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০ টা খেলার মাঠ তৈরি করবো। যাতে করে আমাদের সন্তানেরা খেলাধুলা করতে পারে।

এসময় তিনি ইসিবি চত্বর থেকে জসীম উদ্দীন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

আপডেট সময়ঃ ০৪:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬