ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

কানাডার ব্রিটিশ প্রদেশের টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গোলাগুলির এ ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, স্কুল ভবনের ভেতর থেকেই সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, স্কুল চত্বর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয় কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।

ঘটনার পরপরই টাম্বলার রিজ পুলিশ জরুরি সতর্কতা জারি করে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দ্বিতীয় কোনো হামলাকারী জড়িত ছিলেন কি না এবং চূড়ান্ত হতাহতের সংখ্যা কত—তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এই শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য, অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তা দল মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ এবং ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ কার্যকর করা হয়।

পিস রিভার সাউথের আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

প্রাদেশিক সরকারের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

ঘটনার পর পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার পেছনের কারণ ও হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

আপডেট সময়ঃ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬