কালুখালীতে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত
- আপডেট সময়ঃ ০৪:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি ঘিরে প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহিদদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ইউনিট কমান্ড, কালুখালী থানা পুলিশ, পাংশা হাইওয়ে পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়, কালুখালী উপজেলা স্বাস্থ্য অফিসারের কার্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা – কর্মচারীগণসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১:০০ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলাচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন , এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রফিকুল ইসলাম রতন, কালুখালী থানার অফিসার ইন চার্জ মোঃ মোশাররফ হোসেন সহ উপজেলার অন্যান্য দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানে অতিথিগন দিবসটির তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে বিশদ আলোচনা করেন।
পরবর্তীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন, আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


























