ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | ই-পেপার

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নৈপুণ্যের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই জন উপমহাব্যবস্থাপক-কে সম্মাননা প্রদান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের মধ্য হতে ১ম পর্যায়ে ১২৯ জনকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত ৪৭তম ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্রিজ ওপেন টিমের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ দলের সদস্যদের অভিনন্দন জানান মাননীয় প্রধানমন্ত্রী।

এই অর্জনে দেশের প্রতিনিধি ও গর্বিত সদস্য হিসেবে ব্রিজ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং বনানী কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এ.এইচ.এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে সম্মাননাস্বরূপ মেডেল, আর্থিক পুরস্কারের চেক এবং ক্রীড়া কাড প্রদান করা হয়। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উক্ত কর্মকর্তাদের এই অভাবনীয় সাফল্য বাংলাদেশ কৃষি ব্যাংক-এর জন্য অত্যন্ত গৌরবের। তাঁদের এই কৃতিত্বে ব্যাংক পরিবার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নৈপুণ্যের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই জন উপমহাব্যবস্থাপক-কে সম্মাননা প্রদান

আপডেট সময়ঃ ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬