জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যাবে যমুনায়
- আপডেট সময়ঃ ০২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
এনসিপি বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করেনি। যদিও রাজনৈতির বড় বড় দলগুলোও এতে স্বাক্ষর করেছে। তবে জল্পনা-কল্পনা শেষে আজই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে তরুণদের হাতে গড়া দল এনসিপি।
দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানা গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার তারা সনদে স্বাক্ষর করবে।
ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।
প্রতিনিধি দলে আরও থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।



















