ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গ্রীন ফোর্স বাংলাদেশ’র শীতবস্ত্র বিতরণ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শনিবার (১৭ জানুয়ারি) সকালে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর ৪ নং ওয়ার্ড অন্তর্গত জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের একশজন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ রাজশাহী জেলা শাখার উপদেষ্টা মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠণটির রাজশাহী জেলা শাখার সভাপতি নূরুজ্জামান, সহ-সভাপতি সামিরুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, তথ্য সম্পাদক মোনতাসির রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

সভাপতি নূরুজ্জামান বলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ একটি অরাজনৈতিক সংগঠণ। এটি একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠণ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সংগঠণের পথচলা। এখানে রাজনৈতিক কোন কথা হবেনা। যারা দুর্নীতির পক্ষে আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো। আজ আমরা সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষকে শীতের কষ্ট থেকে কিছুটা পরিত্রাণ দেবার অভিপ্রায় নিয়ে সংগঠণের অর্থায়নে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। ছোট্ট পরিসরের এই আয়োজন আগামীতে আরো বড় পরিসরে করার চেষ্টা অব্যাহত থাকবে।

সংগঠণটির চেয়ারম্যান মিকাইল রহমান বলেন, দেশ নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেটা ন্যায় ও সততারা সাথে নিশ্চিত করতে হবে।
সংগঠণটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন নিজ বক্তব্যে বলেন, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সৎ ও সত্যের পথে থাকবো। আমরা দুর্নীতি করবো না; কাউকে করতেও দিবোনা।

সংগঠণটির উপদেষ্টা মতিউর রহমান বলেন, আমরা আমাদের দুঃখ কষ্ট পাড়া মহল্লার মানুষ কিংবা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারলে কষ্ট ও অভাব কিছুটা কমবে। সমাজের অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘোভ করার দায় সমাজের মানুষের। নিজ নিজ স্থান থেকে আমরা দুর্নীতিকে না বললে সমাজে গরীব ও অসহায় মানুষরা কষ্ট আর অভাব থেকে কিছুটা হলেও মুক্ত হবে। দুর্নীতি না কমলে সমাজ ও রাষ্ট্র সামনের দিকে অগ্ৰসর হবেনা।

স্বশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানটির সভাপতিত্ব করার কথা ছিল সমাজসেবক ও গ্রীন ফোর্স বাংলাদেশ রাজশাহী জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ারের। তিনি রাজশাহীর বাইরে থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতিত্বসহ নিজ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে একাট্টা হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা কোন দল বা গোষ্ঠির হয়ে কাজ করবোনা। আমরা ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে সমাজ ও জনগণের সেবা করতে চাই। দেশ ও জাতীর স্বার্থে আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গ্রীন ফোর্স বাংলাদেশ’র শীতবস্ত্র বিতরণ

আপডেট সময়ঃ ০৮:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬