সর্বশেষঃ
পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের সাথে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার কাজী জিসান :
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: সদ্য দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যারিস্টার কাজী জিসান ।
ব্যারিস্টার কাজী জিসান বান্দরবান জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক,বান্দরবান জেলা সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন এর বড় সন্তান ।
ব্যারিস্টার কাজী জিসান ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতি শুরু করেন। ইতোপূর্বে ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে তিনি দলের হয়ে পর্দার আড়ালের কাজ করে আসছেন।
ট্যাগস :


























