প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা
- আপডেট সময়ঃ ০২:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি শপথ অনুষ্ঠান হয়ে গেছে। এরই মধ্যে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভা গঠনের কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একটি তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রজাবি আহসান ও মো. আব্দুল বারী।
এছাড়া আরও ডাক পেয়েছেন—মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, মো, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।



















