রাজশাহীর ৬ আসনের ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত জয়ী
- আপডেট সময়ঃ ১২:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
রমজা আলী,রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দুটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): মোট ১৬০টি কেন্দ্রের এ আসনে জামায়াতের প্রার্থী মজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৬৯ হাজার ৭০২ ভোট। ব্যবধান ১ হাজার ৮৮৪ ভোট।
রাজশাহী-২ (সদর): মোট ১১৬টি কেন্দ্রে বিএনপির মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. জাহাঙ্গীর (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৩৭০ ভোট। ব্যবধান ২৮ হাজার ১৭৬ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): মোট ১৩০টি কেন্দ্রে বিএনপির শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। ব্যবধান ৩৮ হাজার ৩৯১ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা): মোট ১২২টি কেন্দ্রে জামায়াতের আবদুল বারী সরদার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডিএমডি জিয়াউর রহমান পান ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ব্যবধান ৫ হাজার ৭৬৫ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): মোট ১৩২টি কেন্দ্রে বিএনপির নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জুবায়ের রহমান (দাঁড়িপাল্লা) পান ৭৩ হাজার ৪৪৫ ভোট। ব্যবধান ৭৯ হাজার ৯৮০ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): মোট ১২০টি কেন্দ্রে বিএনপির আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক (দাঁড়িপাল্লা) পান ৯২ হাজার ৯৬৫ ভোট। ব্যবধান ৫৫ হাজার ৭০৭ ভোট।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।
তরুণ ভোটারদের উপস্থিতি ছিলও উল্লেখযোগ্য।





















