ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশের মানুষকে অত্যন্ত সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি খুলনায় অপর একটি জনসভায় বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এখন মানুষের আন্দোলনের মুখে বাঁচার জন্য তারা দাবি করছেন যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ ওই রাজনৈতিক দলটি প্রকাশ্যে মিথ্যা বলছে।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যারা দেশের মানুষের কাছে মিথ্যা বলে, সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। একাত্তর সালেও তাদের ভূমিকার কারণে আমাদের অনেক মা-বোন ইজ্জত হারিয়েছেন। জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

যশোরের অর্থনৈতিক সম্ভাবনা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘যশোরের ফুল চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্প। তৈরি পোশাক যেমন বিদেশে রপ্তানি হয়, তেমনি আমরা যশোরের এই ফুলকেও বিশ্ববাজারে রপ্তানি করতে চাই।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপির ২২ জন প্রার্থীর পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম (অমিত)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (খোকন)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আপডেট সময়ঃ ০৫:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬