সাতক্ষীরায় ভাড়া করা লাইসেন্সে চড়া দামে সার বিক্রি, কৃষকদের জিম্মি করে অবৈধ বাণিজ্য
- আপডেট সময়ঃ ০৯:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
আক্তারুল ইসলাম: সাতক্ষীরার পরানদাহ বাজারে ভাড়া করা লাইসেন্স দিয়ে অবৈধভাবে চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
কৃষকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে এধরনে কারবার চালিয়ে গেলেও কৃষি বিভাগ কিছুই জানেন না।
জানাযায়, সাতক্ষীরা সদরের পরানদাহ বাজারের ৪ নং ওয়ার্ডে বৈধ সার ডিলার থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে অন্য ওয়ার্ড ডিলারের লাইসেন্স ভাড়া করে মোঃ ইবাদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি এ ব্যবসা দেদারসে চালিয়র যাচ্ছেন। একই ঘরের ভিতরে সার,ডিজেল,পেট্রোল,মবিল,খৈল,মাছের খাবার, পশু- পাখির খাবার,মানুষের খাবার, ঔষধ, রাসায়নিকদ্রব্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী,গ্যাস সিলিন্ডার বিক্রির নিয়ম না থাকলেও তিনি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা চালিয়ে যাচ্ছেন যথারীতি।
একাধিক কৃষক জানান, ইবাদুলের নিকট থেকে সার,ফসলের ঔষধ, ডিজেল সহ যাবতীয় খাদ্য সামগ্রী জিনিসপত্র এক জায়গায় পাওয়া যায়। আমরা এখান থেকে বাকিতে নিয়ে থাকি যে কারনে দাম একটু বেশি নিয়ে থাকে।
এঘটনায় অভিযুক্ত ইবাদুলের নিকট জানতে চাইলে তিনি বলেন,সরকারী বরাদ্দ কম থাকায় অন্য জায়গা থেকে সার এনে চাষিদের দিতে হচ্ছে,তাই দাম একটু বেশি নিচ্ছি। একই ঘরে খাদ্যসামগ্রী ও রাসায়নিক দ্রব্য বিক্রি করার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদকর্মীদের বিভিন্নভাবে ম্যেনেজ করার চেষ্টা করেন ইবাদুল ইসলাম।
বিষয়টি জানতে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্ধা রানী গোলদার বলেন, আমি শিবপুর ইউনিয়নে সদ্য দায়িত্ব নিয়েছি।ইবাদুলের ব্যাপারে খোজখবর নিয়ে আইনগত ব্যাবস্থা নিবো।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, এমন ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আবারও একই কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























