সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু বুঝায় আলম সাধু খাদে চালক নিহত, আহত ৩
- আপডেট সময়ঃ ০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
আক্তারুল ইসলাম: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর বালুর গাঁদা মোড় নামক এলাকায় গরুবোঝায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে চালক নিহত নিহত হয়েছে এসময় আলমসাধুতে থাকায় তিনজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন ।
নিহত আলম সাধু চালকের নাম ইশার আলী (৬৫) তার বাড়ি সাতক্ষীরা সদনের আবাদেরহাট এলাকায় বলে জানা গেছে।
আহতরা হলেন সরাবপুর আগরদাড়ি এলাকার মোঃ নূর ইসলামের পুত্র মো: আমিনুল ইসলাম (৩২),একই এলাকার মোহাম্মদ মামুন হোসেন (৪০)ও মোতালেব হোসেন (৪২) ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মির্জাপুর বালুর গাঁদার মোড় নামক স্থানে ভাটার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে আহত মোতালেব হোসেন জানান, তিনটি কালো গরু আলমসাধুতে নিয়ে আবাদেরহাট থেকে খর্নিয়া যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা গাড়ি ছেড়ে আসে পথিমধ্যে বাঁলুদাগার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে ফেলে দেয়।এসময় ঘটনাস্থলে চালক নিহত হয়। আমরা তিনজন শগুরুতর আহত হয়েছি।
এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেছেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।






















