সিরাজগঞ্জ শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আজীবন কাজ করার প্রতিশ্রুতি দিলেন হাজী মো : আব্দুস সাত্তার :
- আপডেট সময়ঃ ০৫:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০০ বার পড়া হয়েছে

শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শহরের ১৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা শহর। সিরাজগঞ্জের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট , ডোবা নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে,নিরলস ভাবে স্বেচ্ছা শ্রমে ৬০ জন স্বেচ্ছাসেবী পুরুষ / মহিলা কর্মী নিয়ে, স্বয়ং নিজেও কাজ করে চলেছেন, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: আব্দুস সাত্তার। তিনি বলেছেন, যতোদিন বেঁচে থাকবেন, দেশ ও দেশের মানুষ এর কল্যাণে, এবং সমাজের জন্য ভালো কাজ করে যাবেন।
তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে ৬০ জনের একটি স্বেচ্ছাসেবী টিম নিয়ে বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে। যেসব এলাকা অপরিষ্কার, অপরিচ্ছন্ন মনে হয়,সেখানেই চালান অভিযান। উনার এই পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়, নিজের বাড়ির আশপাশ ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই ধারাবাহিকতায়, আজ রবিবার ২৯ মার্চ ২০২৬ তিনি তার টিম নিয়ে কাজ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের চারিপাশ, এবং সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছেন। এ সময় তাদের কাজে যোগ দিয়েছিলেন এলাকার ৬০ জন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীগণ।
এই কাজ ছাড়াও তিনি সমাজসেবা মূলক অসহায় মানুষের মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার। উনার এই মানবিক ও মহৎ কাজে খুশি এলাকাবাসী। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, দেশ ও দেশের মানুষকে ভালোবাসি, তবেই একটি সুখী সুন্দর দেশ বিনির্মাণ করা সম্ভব হবে।















