ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | ই-পেপার

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরো ৫ দিন সময়

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও ৫ দিন সময় দিয়েছেন আদালত।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই সিআইডির পক্ষ থেকে আদালতের কাছে সময়ের আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আরও পাঁচ দিন সময় মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী গণসংযোগ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরো ৫ দিন সময়

আপডেট সময়ঃ ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬