ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬ | ই-পেপার

১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী শিকদার নরসিংদী জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কবিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছিল। কেন না আজ অনুষ্ঠান করতে পেরেছি তখন তা করতে পারতাম না।

সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, বিগত ছাত্র জনতার যে বিপ্লব ৫ আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছিল শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও গণতন্ত্রকামী মানুষকে উৎসাহিত করেছে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে উদ্ধেলিত করা হয়েছিল। সেই আন্দোলনে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। সেই আন্দোলনে সর্বাপেক্ষা ভূমিকা পালন করেছিল বিএনপি। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না, দেশের জনগণের জন্য রাজনীতি করে। আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছেন। আর সেই কর্মসূচি এক এক করে বাস্তবায়ন করবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও নরসিংদী ১ সদরের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য আশরাফ উদ্দীন বকুল, জামায়াতের জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন, জেলা বিএনপির যিগ্ন সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল আল ফারুক, চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু সহ নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ও নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি ও আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নেতা কর্মীগণ।আলোচনা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান

আপডেট সময়ঃ ০৯:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬