ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গাড়িচালক রয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মানচিত্র দেখুন
অন্য একটি সূত্র দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। এ সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।
তিনি আরও বলেন, ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের হামলার শিকার হতে পারেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’