কাজী হুমায়ুন কবির: রাজধানীর কমলাপুরে "আইফা এসোসিয়েট" নামে এক ট্র্যাভেল এজেন্সীর বিরুদ্ধে (IFA Associates) বিরুদ্ধে প্রতারনার অভিযোগ উঠেছে। রিক্রুটিং এজেন্সী না হয়েও অনিবন্ধিত ট্যাভেল এজেন্সীকে পুজী করে স্বত্বাধিকারী ওমর ফারুক দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর নামে দেশের সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রতারনা করে যাচ্ছে। তার হয়রানি ও কস্ট দেয়ার গুরুতর অভিযোগ নিয়ে প্রতিবেদকের হাতে এসেছে ভুক্তভোগীদেরকে দেয়া ভুয়া এপরোভেল লেটারের কিছু ডকুমেন্ট।
সরেজমিনে জানা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ রিক্রুটিং লাইসেন্স (RL Number) নেই। সরকারি নথিপত্র এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) ও বায়রা (BAIRA)-এর ডেটাবেজ অনুযায়ী, এটি কোনো অনুমোদিত জনশক্তি রপ্তানিকারক বা রিক্রুটিং এজেন্সিও নয়। তারা শুধু বিদেশে গমনেচ্ছু যাত্রিদের টিকেট প্রসেসিং করতে পারেন। ভুক্তভোগীরা জানান, বিদেশগমনেচ্ছু দেশের সাধারন মানুষকে বিদেশে কর্মসংস্হানের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত কোন বৈধ রিক্রুটিং এজেন্সির নাম ভাঙ্গিয়ে ও দালাল চক্রের যোগ সাজশে বিদেশে লোক রিক্রুটিংয়ের প্রতারনা করে যাচ্ছেন।
আইফা এসোসিয়েটের ফেইসবুক পেইজ পর্যালোচনা করে দেখা যায়, পেইজে শুধুমাত্র একটি "ট্রাভেল এজেন্সি" হিসেবে প্রচার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতার, ওমান, সৌদি আরব বা ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর বিজ্ঞাপন দিয়ে থাকে। অথচ কোনো সাধারণ ট্রাভেল এজেন্সির পক্ষে আইনিভাবে বিদেশে কর্মী পাঠানো বা কাজের ভিসা প্রসেস করার কোন বৈধতা নাই। আইনের ২০২৩ সালের সংশোধনী অনুযায়ী, অনিবন্ধিত সাব-এজেন্ট হিসেবেও কাজ করা একটি অপরাধ।
অভিযোগকারী সুত্রে জানা যায়,প্রতিষ্ঠানটির বৈধ রিক্রুটিং লাইসেন্স না থাকা সত্বেও গ্রিস বা অন্য কোনো ইউরোপীয় দেশে কাজের ভিসা দিবে বলে বড় অংকের টাকা বা ক্লায়েন্টের মূল পাসপোর্ট দাবি করে এবং তাদের কাছ থেকে পাসপোর্ট ও লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওমর ফারুক। জীবন জীবিকার জন্য বিদেশ গমনেচ্ছু মানুষেরা একটু সুখের সন্ধান পেতে তার প্রলোভনের শিকার হয়ে জীবনের কস্টার্জিত টাকা ও পাসপোর্ট দিয়ে দেয়। পরবর্তীতে এই স্বত্বাধিকারী বিদেশ নিতে না পারলে বা ভিসা প্রসেসিং করতে না পারলে তাদের টাকা ফেরত দিতে নানা টালবাহানা করে, পাসপোর্ট দিতে নানা হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগিরা। ভুক্তভোগীরা তাদের টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে কালক্ষেপন করে, অনেক সময় তাদের সাথে বাড়াবাড়ি করেন, একপর্যায়ে গ্রাহকের গায়ে পর্যন্ত হাত তুলেন এই প্রতিষ্ঠানের উমর ফারুক। জানা যায়, তার সাথে রয়েছে একটি দালাল চক্র। যারা তার অপকর্মকে সার্বক্ষনিক শেল্টার দেন। কয়েকজন প্রবাসী জানান, তার প্রসেসিংয়ের মাধ্যমে অনেক মানুষ প্রবাসে যেয়ে কাজের ব্যাপারে প্রতারিত হয়েছে । অনেকে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করে।
বিএমআইটি সুত্রে জানা যায়, গ্রিস বা ইউরোপের যেকোনো দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে হলে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন এবং নির্দিষ্ট ডিমান্ড লেটার লাগে, যা শুধুমাত্র লাইসেন্সধারী এজেন্সিগুলো করতে পারে। ব্যক্তি পর্যায়ে কোনো ট্রাভেল এজেন্সি সরাসরি গ্রিসের ওয়ার্ক পারমিট এনে দিতে পারে না।
অভিযোগকারী সুত্রে জানা যায়, টাকা ও পাসপোর্ট নেয়ার পর এই প্রতিষ্ঠানের মালিক ক্লায়েন্ট বা বিদেশ গমনেচ্ছুদেরকে গ্রিস থেকে আসা ভুয়া এপ্রোভেল সনদ ধরিয়ে দেন। পরবর্তীতে জানাজানি হলে, ক্লায়েন্ট বা ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে পাসপোর্ট ও ভিসা ফেরত দিয়ে দিবে বলে স্বীকারোক্তি করে চাহিবা মাত্র গ্রাহকে পাসপোর্ট ও ভিসা ফেরত দেননা। আব্দুল কাদের নামে এক ভুক্তভোগী বলেন, আমাকে যে এপ্রোভেল লেটার দিছে, তা পরীক্ষা করে জানতে ফেরেছি এই লেটারটা ভুয়া। আমি তাকে দুই লাখ টাকা জমা দিয়েছি, সে বলেছে টাকা ফেরত দিবে। অপেক্ষা করছি। সিলেটের বাসিন্দা জলক দাস বলেন, আমি আর আমার বন্ধু মিলে সাড়ে চার লাখ টাকা দিয়েছি, আমাকে ভুয়া এপ্রোবেল লেটার দিয়েছে। আমি টাকা আর পাসপোর্ট ফেরত চাইলে আজ দিবে কাল দিবে বলে দীর্ঘদিন ঘুরাচ্ছে। আমার এক বন্ধু আব্দুল্লাকে গত ২৭শে এপ্রিল এই ওমর ফারুক সাহেব সৌদি আরব পাঠিয়েছে। তাকে যে কাজে পাঠানো হয়েছিল, সে কাজ পায়নি। আমাকে প্রতিদিন গালিগালাজ করেছিল। ওমর ফারুক সাবের কথা বিশ্বাস করে তার প্রলোভনে আমি আমার এক বন্ধু শাওনকে নিয়ে যাই, সেও প্রতারনার শিকার। এখন তার টাকা ও পাসপোর্ট দিচ্ছেনা। মহা জামেলায় পড়েছি। অনেকসময় ফোনও ধরেনা। আরিফ নামের একজন বলেন, আমিও তার প্রতারনা শিকার হয়েছি। আমার থেকে ছয়লাখ নিয়েছে, এখন টাকা পেরত পাচ্ছিনা। মাতুয়ার রহমান, হালিম, নামে দুইজন ব্যক্তি বলে, আমরাও তার প্রলোভনের কাছে প্রতারিত হয়েছি। এইভাবেই প্রতারনায় অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন আইফা এসোসিয়েটের মালিক ওমর ফারুক।
এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব) সুত্রে জানা যায়, আইফা এসোসিয়েট নামে কোন ট্র্যাভেল এজেন্সী আটাবের সদস্য হয়নি। এবং বেসরকারী পর্যটন মন্ত্রনালয়ে ওদের কোন লাইসেন্স পাওয়া যায়নি।
এই বিষয়ে বিএমআইটি মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দা মিমি পারভিন বলেন, কোন ট্র্যাভেল এজেন্সী বিদেশে লোক রিক্রুটিং করার কোন বৈধতা নাই। এই কাজ শুধু রিক্রুটিং এজেন্সীরা করতে পারবে। আর ট্রাভেল এজেন্সীগুলো আমাদের মন্ত্রনালয়ের অধীনে নয়। তাদের ম্যানপাওয়ার করার কোন বৈধতা নাই। যদি করে থাকে আমরা অভিযোগ পেলে ব্যবস্হা নিবো।
এই বিষয়ে আইফা এসোসিয়েটের সত্বাধিকারী ওমর ফারুককে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আইফা এসোসিয়েটের মাধ্যমে আমি টুকটাক বিদেশে লোক পাঠানোর কাজ করি। এখন আপনার কি সমস্যা? প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কিনা প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমার প্রতিস্ঠানের কোন লাইসেন্স হয়নি। লোক বিদেশ পাঠানোর কাজ করাকি আপনার প্রতিস্ঠানের জন্য বৈধ, উত্তরে বলেন, বাংলাদেশে এই ধরনের ব্যবসা প্রতিস্ঠান হাজার হাজার রয়েছে। আমিও তাদের মধ্যে একজন। আপনার বিরুদ্ধে আপনার ক্লায়েন্টদের প্রতারনার অভিযোগ আছে, অভিযোগ থাকলে ক্লায়েন্টকে নিয়ে আপনি অফিসে আসেন, দেখা করেন। সাক্ষাতে কথা বলি।