মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী: নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২৭ ইং কার্যনির্বাহী সংসদ নির্বাচন গত ২৬ শে নভেম্বর ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এ বছর নির্বাচনে সভাপতি পদে এড মোহাম্মদ আলী টুটুল-সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন ।সহ সভাপতি পদে এড আলমগীর হোসেন-,সম্পাদক পদে এড: মোহাম্মদ শিহাব উদ্দিন- নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক পদে এড শরীফ হোসাইন-ভোটৈ নির্বাচিত হয়েছেন।লাইব্রেরী সম্পাদক পদে এড. বি এম জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ পদে এড: আবুল কালাম আজাদ-নির্বাচিত হয়েছেন।সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে এড: রফিকুল ইসলাম -নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য :পদে এড :কানিজ ফাতেমা মিলি-,এড মাসুদ মৃধা-,এড মেহেদী হাসান প্রান্ত-এড রায়হান উদ্দিন - নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান নাজির আরমান, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মাসুদুল আলম ভুইয়া, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, এডভোকেট শাজাহান মিয়া, অ্যাডভোকেট নাদিম হোসেন, এডভোকেট সজল ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল জাহিদ ভূঁইয়া, অ্যাডভোকেট সিদ্দিক,এডভোকেট আলামিন হোসেন বিপ্লব,এডভোকেট সিফাত হাসান রনি প্রমুখ। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৬৪৮ জন আইনজীবী ভোটারের মধ্যে ৬৩৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার গন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনকালীন নরসিংদী জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করেন।