মুুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ফেনী জেলায় সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২৮ জুন) শুভেচ্ছা জ্ঞাপনের এই সময় 'ফেনী পুলিশ যেমন চাই' বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহকারী আবদুল্লা আল মোনায়েম এর পা দিয়ে আঁকা একটি ছবি জেলা ও দায়রা জজ এর হাতে তুলে দেন পুলিশ সুপার।