ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ই-পেপার

এক বছরের মধ্যে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে: পরিবেশমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। আগামী মে মাস থেকেই এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

বুধবার এই সভার পাশাপাশি সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ড চালুসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক বেশ কয়েকটি কর্মসূচির অগ্রগতি নিয়ে পৃথক পৃথক সভায় কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃক্ষরোপণ নিয়ে সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আরও জানান, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক বছরের মধ্যে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে: পরিবেশমন্ত্রী

আপডেট সময়ঃ ০৪:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬