১৮ বছর আগে চট্টগ্রামে তিন খুনের ঘটনায় ৮ জনের যাবজ্জীবন
- আপডেট সময়ঃ ০৯:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ৬২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
১৮ বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে তিন সহোদর হত্যা মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন সর্ব্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ উজ জামান খান ও শিরিন আফরোজ। ২০০৩ সালের ২৬ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে তিন সহোদরকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই তিনজনের ভাই কাজী মফজল মাস্টার ২২ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করে। বিচার শেষে পাঁচজনকে মৃত্যুদ-, আটজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন। আর বাকি একজনের বিচার চলাকালীন সময়ে মৃত্যু হয়েছে। পরে মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সবাইকে খালাস দিয়ে দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। ওই আপিলের শুনানি শেষে গতকাল মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, আপিল বিভাগ গতকাল মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দেন। আর বিচারিক আদালতে যাবজ্জীবন দ-প্রাপ্ত তিনজনের সাজা বহাল রেখেছেন।




















