ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা ও মানবিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।

মহড়ায় সাত দিনব্যাপী বহুপাক্ষিক কর্মসূচিতে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে মহড়াটি পরিদর্শন করেন। এ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডসহ আঞ্চলিক অংশীদাররা অংশগ্রহণ করছেন।

কর্মসূচির পুরো সময় জুড়ে উভয় দেশের সেনারা যৌথভাবে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়াটি প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি ভবিষ্যতের সংকট মোকাবেলায় দুই দেশের যৌথ সক্ষমতা আরও শক্তিশালী করবে।

বাস্তবসম্মত সংকটের অনুসরণে করা এই মহড়া আঞ্চলিক স্থিতিস্থাপকতা জোরদার, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করবে।

দূতাবাস আরও জানিয়েছে, এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ওয়াশিংটন ও ঢাকার টেকসই অংশীদারিত্বকে প্রতিফলিত করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

আপডেট সময়ঃ ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫