ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ২৬৮ বার পড়া হয়েছে

বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠনের বিষয়ে উপদেষ্টা বলেন, বিচার বিভাগীয় আলাদা সচিবালয় (সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট) করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে। এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি। কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদের পেশ করবো। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারব৷।

আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটা কি উত্তরণ হয়েছে। আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতেন তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মত সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে। এটা তো ভালো, এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়।

উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলে আছে তাদের বলে রাখি- একই ধরনের কথা আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতা আপনাদের থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

আপডেট সময়ঃ ০৩:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫