ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শিক্ষকদের নতুন কর্মসূচি, কালো কাপড় বেঁধে পদযাত্রা কাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতিমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় সবাই অসুস্থ। যদি এই অনশনে প্রাণহানি ঘটে, তার দায়ভার শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা আবরার সাহেবকে উপদেষ্টা হিসেবে মানি না। তিনি যদি দাবি মেনে প্রজ্ঞাপন না দেন, তাহলে তার অফিসে তালা দেওয়া হবে। প্রয়োজনে লং মার্চ করে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বের করে দেওয়া হবে।”

জোটের পক্ষ থেকে জানানো হয়, ২২ অক্টোবরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে, “যে পরিবেশ তৈরি হবে, তা বাংলাদেশ কখনো দেখেনি।” ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে আজীজি বলেন, “সব জেলা-উপজেলা থেকে শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।”

যারা শহীদ মিনারে অংশ নিতে পারছেন না, তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালনের। একই সঙ্গে চলমান সরকারি প্রশিক্ষণ বর্জনের আহ্বান জানিয়ে বলা হয়, “আবরারের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না।”

জোটের আন্দোলনকারীরা শুধু বাড়িভাতা নয়, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, এসব দাবিতে ১২ অক্টোবর থেকে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। পুলিশের বাধায় শহীদ মিনারে সরলেও পরে সেখানে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় শিক্ষকরা আহত হন। এর প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শিক্ষকদের নতুন কর্মসূচি, কালো কাপড় বেঁধে পদযাত্রা কাল

আপডেট সময়ঃ ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫