ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২১৮ বার পড়া হয়েছে

দীর্ঘ আট দিনের টানা আন্দোলনের পর অবশেষে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পর মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সেই সিদ্ধান্তের কপি আন্দোলনরত শিক্ষকনেতাদের হাতে তুলে দেন।

এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।

তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ (দুই হাজার টাকার কম নয়) কার্যকর হবে, বাকি সাড়ে ৭ শতাংশ ২০২৬ সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হবে।’

দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘আন্দোলনের সময় ৮ দিন শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।’

এছাড়া আন্দোলনে সংহতি জানানোয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ দেশের সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুবিধাসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

আপডেট সময়ঃ ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫