ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৩১৮ বার পড়া হয়েছে

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে জানা গেছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে প্রায় ৪০ থেকে ৫০ কেজি ওজনের বিশালাকৃতির একটি স্প্রিং বা বিয়ারিং প্যাড হঠাৎ উপর থেকে নিচে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ কাঁধে হাঁটছিলেন ওই ব্যক্তি। প্যাডটি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছিটকে পড়া ওই ধাতব বস্তুটি পাশে থাকা একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করলে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমরা জাপানি ঠিকাদারদের এ বিষয়ে সতর্ক করেছিলাম, কিন্তু তারা তা সংশোধন করেনি।”

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।

উল্লেখ্য, বড় সেতু বা উড়ালপথে পিলার ও সড়ক অংশের সংযোগস্থলে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এটি বিশেষ ধরনের রাবার ও ধাতব উপাদানে তৈরি, যা যানবাহনের চাপ সরাসরি পিলারে না পড়ে মাটিতে সুষমভাবে বিতরণে সাহায্য করে। মেট্রোরেলেও একই উপকরণ ব্যবহৃত হচ্ছে।

দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ

আপডেট সময়ঃ ০২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫