ঢাকা, সোমবার, ০৪ মে ২০২৬ | ই-পেপার

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রেসিডেন্ট প্রকৌশলী মাহবুব আলম খান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান আফজাল,রংপুর: সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রেসিডেন্ট প্রকৌশলী মাহবুব আলম খান। তিনি বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ওয়াশরুম শুধু বিলাসিতা নয়, বরং এটি ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য অপরিহার্য। রোটারী ক্লাব সবসময় মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করে এবং এই উদ্যোগটি তারই একটি অংশ। এছাড়াও রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি পরিবেশ রক্ষায় বৃক্ষ ও ফলজ,ঔষধী চারা রোপণ, অচ্ছল পরিবারে স্বচ্ছলতা আনতে হাঁস,মুরগি ছাগল পালনে সহায়তা করে থাকে। শীতার্থদের শীতবস্ত্র বিতরণ করে।

ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় রোটারী ক্লাব অব রংপুর সিনাজির্র নির্মিত স্বাস্থ্যসম্মত বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ওয়াশরুম এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান কবির-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সেক্রেটারি হাসনিন আখতার এ্যানি,রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সদস ডা. মোঃ দেলোয়ার হোসেন দুলাল, ট্রেজারার মেহেবুবা ফেরদৌস, একেএম আব্দুস সালাম তুহিন ,লালমনিরহাট রোটারীর প্রেসিডেন্ট কাসেম আলী, সদস্য রফিকুল ইসলাম, ফুলবাড়ী একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রধান শিক্ষক লিয়াকত আলী প্রামানিক, সাবেক প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন, গোলাম কিবরিয়া সরকার লাকু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্থানীয় সুধীজন ও অভিভাবকদের উপস্থিতিতে এই কার্যক্রমের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রেসিডেন্ট প্রকৌশলী মাহবুব আলম খান

আপডেট সময়ঃ ১০:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬