ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াসিন মাহমুদকে ঘিরে বিতর্ক, থানা ও কোর্টে চাঁদাবাজি, পর্নোগ্রাফি,আইসিটি সহ ৮ মামলা
- আপডেট সময়ঃ ০৮:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
ওয়াছেল আহাম্মদ,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াসিন মাহমুদ নামের এক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ ও একাধিক মামলার বিষয় নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্ট আদালত ও থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক রেজাউল ইয়াসিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা (সি.আর. ৩২৬৫/২৫) দায়ের করেন, যেখানে মোটরসাইকেল ও নগদ অর্থ চুরির অভিযোগ আনা হয়েছে।
এছাড়া বিজয়নগর উপজেলার ছতলপুর এলাকার রুমা আক্তার নামের এক নারী ইয়াসিন মাহমুদের বিরুদ্ধে আরেকটি মামলা (সি.আর. ১০২২/২৪) দায়ের করেছেন বলে জানা গেছে।
একই উপজেলার বাসিন্দা মোসাহেদুল ইসলাম সোহেল পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা (সি.আর. ৫৭৭/২৫) দায়ের করেছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বাখরাবাদ গ্যাস ফিল্ডের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সরকারি মামলা (ডি.আর. ৭৯১২(৩)/২৫) দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া রামরাইল বিজেশ্বর এলাকার চুন্নু মিয়া অনধিকার প্রবেশ, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে (ধারা ৪৪৭/৩৭৮/৩০৭) আরেকটি মামলা (ডি.আর. ৩১৪১(৩)/২৬) দায়ের করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম আদালতেও ইয়াসিন মাহমুদের বিরুদ্ধে আইসিটি আইন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা (সি.আর. ২১৯/২৫, ২১৭/২৫, ২১৬/২৫) দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এসব মামলার বাদীদের মধ্যে এনামুল হক আরিফ, আল আমিন খন্দকার এবং সমাজসেবক তাহমিনাউদ্দিন বেগম রয়েছেন।
এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে নৌবাহিনীর পোশাক পরিহিত নিজেকে অফিসার হিসেবে পোস্ট করে। বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ফুফাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইয়াসিন মাহমুদ এর ভেরিফাই ফেসবুক এ আওয়ামীলীগের এমপি,উপরোক্ত বিভিন্ন নেতাকর্মীর ছবি তার ফেসবুকে পোস্ট করে প্রশংসা করেন। আরো অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময়ে কাসাইট গ্রামে নিরীহ মানুষের ওপর অত্যাচার জায়গা দখল চাঁদাবাজি করেন বলে অভিযোগ রয়েছে। ইয়াসিন মাহমুদ আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম ও পরিচয় ব্যবহারকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ইয়াসিন মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে সচেতন মহলের অনেকে বলছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একইসঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা
















