সর্বশেষঃ
নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২৬ ইং এর শুভ উদ্ভোধন।
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি: ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক।
রেলী পরর্বতী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। সিভিল সার্জন ডা বুলবুল কবীর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব সজীব শাহরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। আলোচনা সভায় খাদ্যের পুষ্টির বিভিন্ন দিক আলোচনা করা হয়।
ট্যাগস :






















