ঢাকা, শনিবার, ০২ মে ২০২৬ | ই-পেপার

বিরোধীদলের ওয়াকআউটের তথ্যই যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বিরোধীদলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদীয় রীতিতে ওয়াকআউটের সুযোগ থাকলেও এবারের ইস্যুগুলো যথাযথ ছিল না।

রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বিরোধীদলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ওয়াকআউট সংসদীয় সংস্কৃতির অংশ। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য সঠিক নয়। তিনি আরও যোগ করেন, সংসদ থেকে বের হয়ে গণমাধ্যমে তাদের বক্তব্যও সঠিক নয়।

বিরোধীদলের সমালোচনার জবাবে সরকার নিজেদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রীর দাবি, আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই, যেন বাস্তব পরিস্থিতি সবাই বুঝতে পারেন।

একই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সংসদের শেষ দিনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংক্রান্ত ইস্যুতেও বিরোধীদলের ওয়াকআউটের যৌক্তিকতা সরকার দেখছে না।

তিনি বলেন, এই বিষয়টিতে ওয়াকআউট করার কোনো কারণ ছিল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরোধীদলের ওয়াকআউটের তথ্যই যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৪:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬