ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) নির্ধারণ করে সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এই ঘোষণার পর শিক্ষকদের চলমান আন্দোলন থেমে গিয়ে তারা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময়ই শিক্ষকদের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বাড়িভাড়া ভাতা সংক্রান্ত যেটুকু অগ্রগতি হয়েছে, সেটি তারই একটি প্রতিফলন। বর্তমান বাজেট সীমাবদ্ধতার মধ্যেও আমরা যথাসম্ভব চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষক সমাজ আরও বেশি পাওয়ার যোগ্য। কিন্তু সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে যেটুকু সম্ভব হয়েছে, সেটাই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি, এখন যারা কর্মবিরতিতে ছিলেন, তারা শ্রেণিকক্ষে ফিরবেন এবং পাঠদান কার্যক্রম পুনরায় সচল হবে।

চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে, সেখানে শিক্ষকেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করি। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছি, এখন তাদের সহযোগিতা কাম্য।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে, যা নভেম্বর ২০২৫ সাল থেকে কার্যকর হবে।

তবে শিক্ষকদের একটি অংশ এ সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা এই হারকে অপ্রতুল দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন এবং পূর্বঘোষিত কর্মসূচি অনশনসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

আপডেট সময়ঃ ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫