ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ট্রাম্পের চাপে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ছে জি-৭

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭।

এক জরুরি বৈঠকের পর জি-৭ নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সাত দেশ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে চার মাসে ১০ কোটি ব্যারেল সরবরাহ অবিলম্বে শুরু করতে সমন্বিত পদক্ষেপ নিতে রাজি হয়েছে। নেতারা আরও জানান, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ এড়িয়ে চলা হবে।

যুক্তরাষ্ট্র নিজেদের ডিজেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়ে ইউরোপের ওপর চাপ বাড়িয়েছিল, যেন তারা মজুত থেকে ডিজেল ছাড়ে। এর মুখে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিতে জি-৭ নেতারা আলোচনায় বসেন। এরপরই এ ঘোষণা এলো।

জি-৭-এর ডিজেল ছাড়ের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, “ইউরোপ তাদের প্রচুর পরিমাণে মজুত করা ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।”

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে জোর চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসন এর আগে বিশেষ করে জার্মানি ও ফ্রান্সকে তাদের ডিজেলের জরুরি মজুত উন্মুক্ত করতে চাপ দিয়েছিল। ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, মজুত উন্মুক্ত না করলে দেশ দুটি যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়বে।

এর প্রতিক্রিয়ায় জ্বালানির ক্রমবর্ধমান দাম কমানোর চেষ্টায় ডিজেলের মজুত ছেড়ে দেওয়ার একটি ফরাসি প্রস্তাব নিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আলোচনা করে।

এরপর যৌথ পদক্ষেপের বিষয়ে আলোচনার জন্য ম্যাক্রোঁ জি-৭ ভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে একটি জরুরি ভিডিও কনফারেন্স আহ্বান করেন। জি-৭-এর সদস্য দেশগুলোর মধ্যে ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিও রয়েছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের চাপে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ছে জি-৭

আপডেট সময়ঃ ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬