হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০
- আপডেট সময়ঃ ০৪:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০৩ জনের। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।





















