ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ই-পেপার

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

ক্ষমতায় আসার পর গণভোট ইস্যুতে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার

আপডেট সময়ঃ ০৭:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬