ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ই-পেপার

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধি: ২০২৪-এ জুলাই এর গণঅভ্যুথানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলাকারী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার(১৩ এপ্রিল,২০২৬) সকালে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন, বিএনপি নেতা মোঃ ইলিয়াছ ও মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট পলাতক প্রধামন্ত্রী শেখ হাসিনার একান্ত ঘনিষ্ঠ সহযোগী মাধবদী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন প্রধান মানিকের ভাগিনা তারই ছত্রচ্ছায়ায় আরিফ হোসেন নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি তার মামা সাবেক মেয়র মানিকের পক্ষ অবলম্বন করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গুলিতে সুমন ও শাওন নামে দুই বৈষম্যবিরোধী আন্দোলনকারী নিহত হয়। এর পর থেকে আরিফ পলাতক ছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময়ঃ ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬