ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ই-পেপার

নরসিংদীতে লোকজ মেলা উদ্বোধন কালে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বললেন- স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী জেলা প্রতিনিধি: সামগ্রিক ভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ড ও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতিমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যু হার ও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের ভেতরে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।

মনোহরদী উপজেলা নিবার্হী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে লোকজ মেলা উদ্বোধন কালে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বললেন- স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬