ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ইনানীতে রিসোর্ট মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর, ম্যানেজার সুমনসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানায় দায়ের করা মামলায় বাদী হয়েছেন থানার এক উপপরিদর্শক (এসআই)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মামলায় ম্যানেজার সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রোববার আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কমিটি ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনানীতে রিসোর্ট মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময়ঃ ১২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬