ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ই-পেপার

সড়ক দুর্ঘটনায় নিহত-আহত চালকরাও পাবেন আর্থিক সহায়তা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি আর্থিক সহায়তা পাবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে। এ সুবিধার আওতায় দুর্ঘটনায় আহত বা নিহত চালকরাও সহায়তা পাওয়ার যোগ্য হবেন। আজ শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে বিএসপির মাধ্যমেও আবেদন করা যাবে। বিধিমালা অনুযায়ী, ৯০ দিন পার হলে আর আবেদনের সুযোগ থাকবে না।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে সহায়তার পরিমাণও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা দেওয়া হবে। অঙ্গহানির ক্ষেত্রে পাওয়া যাবে অন্যূন ৩ লাখ টাকা।

এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় নিহত-আহত চালকরাও পাবেন আর্থিক সহায়তা

আপডেট সময়ঃ ০৩:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬