ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ই-পেপার

না ফেরার দেশে চলে গেলেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বৃহত্তর পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কে এম আইনুল হাবিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্নীয়স্বজন, স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালী উপজেলা বিএনপিতে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং মাজবাড়ি ইউনিয়নসহ পুরো কালুখালীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি ৪৫ বছরেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে কালুখালী উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে চলে গেলেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব

আপডেট সময়ঃ ০৮:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬