ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ই-পেপার

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম সোহেল কক্সবাজারঃ
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা সোমবার ২ নভেম্বর ২০২৬ইং বিকেলে শুভ উদ্বোধন হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপি এই আয়োজনে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি আবদুস শুক্কুর সিআইপি, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান, পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন, যুবনেতা গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল আলম ও ছাত্রনেতা হুমায়ুন কবির হিমু সহ পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্য সহ রয়েছে নিজস্ব সেচ্ছাসেবী দল। মেলার পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেলা প্রাঙ্গনে নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। শৌচাগার সহ সব ধরণের সুবিধা একেবারে হাতের নাগালে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেট সময়ঃ ০৫:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬